সোমবার, ১৬ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ
  • কুমিল্লায় পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উদযাপনে ব্যাপক প্রস্তুতি

    কুমিল্লায় পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উদযাপনে ব্যাপক প্রস্তুতি
    ছবি/সংগৃহীত

    কুমিল্লায় পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উৎযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানও নিজস্ব উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানা গেছে। তারাও প্রস্তুতি নিচ্ছেন।

    এ বিষয়ে সোমবার (০৭ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। জেলা প্রশাসক বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলা নতুন বছরকে বরণ উৎসবে এবার বৈশাখী শোভাযাত্রা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হবে।

    এছাড়াও টাউনহল মাঠে বৈশাখী মেলা, রাজগঞ্জ বাজারে মাছের মেলাসহ নানা আয়োজনে দিনটি উদযাপিত হবে। এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবুল হাসানাত বাবুল, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট শহীদুল হক স্বপন ও চলচ্চিত্র মঞ্চের খায়রুল আনাম রায়হানসহ অন্যান্যরা। জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নিজস্ব আয়োজনে কু,মিল্লায় বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে প্রায় প্রতিদিনই ব্যস্ত সময় কাটছে তাদের।


     


    add