চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৪৫ এএম
পবিত্র মাহে রমজানকে আরও ফলপ্রসূ, অর্থবহ ও আত্মশুদ্ধির মাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চৌদ্দগ্রামে আলোচনা সভা করেছে আজাদী সংসদ। “ফলপ্রসূ রমজানের দিকনির্দেশনা” শীর্ষক এ সভা বুধবার বিকেল ৪টায় চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠ সংলগ্ন ওরজুন তলায় অনুষ্ঠিত হয়।
সভায় রমজানের তাৎপর্য, আত্মসংযম, তাকওয়া অর্জন, কুরআনচর্চা, নিয়মিত নামাজ আদায় এবং সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
দারস পেশ করেন মোহাম্মদ রাজিবিল্লাহ। “আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভে রমজানের গুরুত্ব ও তাৎপর্য” বিষয়ে তিনি বলেন, রমজান আত্মগঠনের শ্রেষ্ঠ সময়। কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার মাধ্যমে একজন মুমিন প্রকৃত তাকওয়া অর্জন করতে পারে।
“ফলপ্রসূ রমজান: মোমিনের করণীয় ও বর্জনীয়” বিষয়ে আলোচনা করেন এরফান বিন রেজাউল। তিনি বলেন, ইবাদতের পাশাপাশি চরিত্র সংশোধন, হারাম বর্জন ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে ঈমানি মান উন্নত করা সম্ভব।
আয়োজক সংগঠনের প্রতিনিধি হাসনাত বলেন, “রমজান শুধু উপবাসের মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতা বিকাশের প্রশিক্ষণকাল। ব্যক্তি ও সমাজ গঠনে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করাই আমাদের মূল লক্ষ্য।”
সভায় উপস্থিত সুধীজনেরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
- বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার নির্দেশ
- কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া আদায়, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত
- সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত 'আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে'
- মুরাদনগরে চালকের ওপর নৃশংস হামলা, ছিনতাইচেষ্টায় গ্রেপ্তার ১
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ক্যাম্পাস বার্তার ‘ফলাহার–২০২৬’ অনুষ্ঠিত
- জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভিক্টোরিয়ার সুদীপ্ত
- বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত
- ভিক্টোরিয়া কলেজ বাঁধনের সাবেক সভাপতি হাবিবুর রহমান ফাহিম এখন বাঁধনের কেন্দ্রীয় সভাপতি