বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালিত
কুমিল্লা প্রতিনিধি
শোভাযাত্রা, আলোচনা সভায় ও কেক কাটার মধ্য দিয়ে কুমিল্লায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক রেডিওলজি ও ইমেজিং দিবস। আজ ৮ নভেম্বর (রবিবার) সকালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টস (বারিট) কুমিল্লা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ও স্লোগান নির্ধারণ করা হয়েছে—"রেডিওলজিস্ট এবং রেডিওগ্রাফাররা রোগীর সুরক্ষায় নিবেদিত প্রাণ" (Radiologists and Radiographers Supporting Patients)।
সকালে কুমিল্লা টাউনহল মাঠ থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাদুরতলায় গিয়ে শেষ হয়। পরে বাদুরতলা এমআরআই পয়েন্ট মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বারিট কুমিল্লার সভাপতি ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো: সামছুল হক বলেন, "আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সঠিক রোগ নির্ণয়ের জন্য রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দক্ষ টেকনোলজিস্ট ছাড়া চিকিৎসকের পক্ষে নিখুঁত চিকিৎসা প্রদান করা অসম্ভব। চিকিৎসাসেবায় রোগীর নিরাপত্তা ও সঠিক রোগ নির্ণয়ে আমরা সর্বদাই নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছি।
" সংগঠনের সাধারণ সম্পাদক মো: আল মামুন তাঁর বক্তব্যে বলেন, "সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে রেডিওলজি টেকনোলজিস্টদের কাজের পরিধি ও ঝুঁকি দুটোই বেশি। আমরা চাই প্রতিটি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি ও আমাদের পেশাগত মানোন্নয়নে আরও জোর দেওয়া হোক, যাতে রোগীরা আরও উন্নত সেবা পেতে পারেন।
" মো: আবুল কাশেম পলাশের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপস্থিত সিনিয়র টেকনোলজিস্টবৃন্দ। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন মো: সবুজ শিকদার, জাকির হোসেন, আজিজ, মশিউর, মোনাফ, জুবায়ের হোসেনসহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্টবৃন্দ।
- বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালিত
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড
- কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ
- চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন
- মুরাদনগর প্রেসক্লাবে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের ইন্তেকাল
- সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ
- কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান
- কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন
- ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত