বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • চৌদ্দগ্রামে কবি নজরুল ইসলাম সস্মাননা পেলেন দুই সাংবাদিক

    চৌদ্দগ্রামে কবি নজরুল ইসলাম সস্মাননা পেলেন দুই সাংবাদিক
    ছবি কুমিল্লা মেইল

     

    চৌদ্দগ্রাম প্রতিনিধি:
    কুমিল্লার চৌদ্দগ্রামে সংবাদের প্রকাশের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কবি নজরুল ইসলাম সম্মাননা-২৫ পেলেন দুই সাংবাদিক। এরমধ্যে অপরাধ অনুসন্ধান বিষয়ক সংবাদ প্রকাশে দৈনিক আজকের পত্রিকার মোঃ আকতারুজ্জামান ও প্রবাসীদের নিয়ে সংবাদ প্রকাশে দৈনিক আমার দেশ পত্রিকার মোঃ এমদাদ উল্যাহ। রোববার সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরায় মজুমদার পাবলিক লাইব্রেরির উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে মজুমদার পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মহী উদ্দিন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ উল্যাহ, শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমন, আবদুর রহমান, নাজমুল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


    add