কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) কুমিল্লা জেলা শাখার জেলা কর্মকর্তা পংকজ চাকমার কর্মস্থল পরিবর্তনজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লা জেলা শাখা কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও আবেগঘন পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফপিএবি কুমিল্লা শাখার সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস।
সভায় বক্তারা বিদায়ী জেলা কর্মকর্তা পংকজ চাকমার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং কুমিল্লা শাখার কার্যক্রমে তাঁর নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন। বক্তারা বলেন, মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় পংকজ চাকমা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে কুমিল্লা শাখার সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। বক্তারা তাঁর নতুন কর্মস্থলের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে ডা. মল্লিকা বিশ্বাস বলেন, “এফপিএবি একটি ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মূল শক্তি হলো এর নিবেদিতপ্রাণ কর্মী ও স্বেচ্ছাসেবকরা। পংকজ চাকমা তাঁর সততা ও কর্মদক্ষতা দিয়ে কুমিল্লাবাসীর সেবায় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনুকরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাখার সহ-সভাপতি নাসরিন খানম এবং কোষাধ্যক্ষ ওমর ফারুখ চৌধুরী সুমন। এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ইয়াসমিন বিউটি, সফুরা সুলতানা এনি, রাইহানুল জান্নাত রোজা, ফেরদৌস আমিন পুষ্প, তানজিনা আক্তার বৃষ্টি এবং মো. ইমাম হোসেনসহ কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
- কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- বৃহস্পতিবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ভাষা সৈনিকের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
- কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে মাঠে শিক্ষার্থীর মৃত্যু!
- বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালিত
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড
- কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ
- চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন
- মুরাদনগর প্রেসক্লাবে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের ইন্তেকাল
- সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ