কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১২ মার্চ, ২০২৬ ২৩:১৩ পি এম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে সংবাদদাতা:
পবিত্র রমজান মাস উপলক্ষে হল শিক্ষার্থী, কলেজের নয়টি সংগঠন ও কর্মচারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভিক্টোরিয়া কলেজ শাখা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখা মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ডিগ্রি শাখার ছাত্রদের কবি কাজী নজরুল ইসলাম হল ও ছাত্রীদের নওয়াব ফুয়জুন্নেছা হলে অবস্থানরত শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের নয়টি সংগঠন ও কর্মচারীদের সম্মানে এই আয়োজন করা হয়। প্রায় চার শতাধিক শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। এছাড়াও বিভিন্ন হলে অবস্থানরত শিক্ষার্থীদের কাছেও ইফতার পৌঁছে দেওয়া হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ছাত্রশিবির ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মনির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে হাছান আহমেদ বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও পরিবর্তনের মাস। এ মাসে মানুষের মাঝে তাকওয়া অর্জনের বিশেষ সুযোগ সৃষ্টি হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানরা রোজা রাখে এবং তাঁর ভয়ে পানাহার থেকে বিরত থাকে। পাশাপাশি আল্লাহর ভয়ে মানুষ অন্যায় ও খারাপ কাজ থেকেও দূরে থাকার চেষ্টা করে।
তিনি আরও বলেন, রমজানে অর্জিত তাকওয়া যেন বাকি এগারো মাসের জীবন চলার পথেও ধারণ করা যায়।এটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ
- আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
- সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন
- ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিক্টোরিয়া ক্যাম্পাসজুড়ে কার্যক্রম
- দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেডে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার অংশগ্রহণ