রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১০ মার্চ, ২০২৬ ১৯:৫৬ পি এম
রাকিব হোসেন।। রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক গণমুক্তির মহিউদ্দিন আকাশ, সাধারণ সম্পাদক স্টার নিউজের আবদুল্লাহ আল মারুফ।
এ ছাড়াও অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি দৈনিক আমার শহরের ইলিয়াস হোছাইন, যুগ্ম সাধারণ সম্পাদক রূপসী বাংলার আশিক ইরান, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক আমোদ স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ডিজিটালের হাসিবুল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক বাংলাদেশ টাইমসের আল আমিন কিবরিয়া. প্রচার সম্পাদক আকাশ টিভির মাকসুদুর রহমান ও সদস্য ইনকিলাব ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি রাকিব হোসেন।
নির্বাহী সদস্যরা হলেন এনটিভির মাহফুজ নান্টু, জনতার বার্তার আবুল বাশার রানা,বাংলা ট্রিবিউনের মহসীন কবির, বাংলানিউজের তৈয়বুর রহমান সোহেল, এখন টিভির মাসুদ আলম, জাগো কুমিল্লার অমিত মজুমদার, বাংলাদেশ জার্নালের মোহাম্মদ শরীফ।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ফোরামের শুভানুধ্যায়ী এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, গোমেতি সংবাদ সম্পাদক মোবারক হোসেন ও বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা।
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ
- আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
- সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন
- ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিক্টোরিয়া ক্যাম্পাসজুড়ে কার্যক্রম
- দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেডে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার অংশগ্রহণ