ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১০ মার্চ, ২০২৬ ২০:১০ পি এম
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ইউস্যাব) -এর নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৬ গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফজলে রাব্বি ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাঈফ।
সোমবার (৯ মার্চ) ইউস্যাব কো-অর্ডিনেটরদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির আঞ্চলিক দায়িত্বে ঢাকা বিভাগের সমন্বয়ক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু রাজিন রুমি এবং চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিক দায়িত্ব পেয়েছেন। এছাড়া অন্যান্য বিভাগের দায়িত্বে রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাইফুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মো. সাইফুল ইসলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সংগঠক সোহেল রানা, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সংগঠক এনামুল হক, মেডিকেল কলেজ সংগঠক মিনহাজুর রহমান জিম, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংগঠক মো. বোরহান উদ্দিন এবং ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের সংগঠক মো. আকরাম হোসেন।
এছাড়া নতুন কমিটিতে বিভিন্ন বিভাগের সংগঠক হিসেবে ১১ জন, ব্রাহ্মণপাড়া উপজেলার ০৮ টি ইউনিয়নের সংগঠক হিসেবে ১৬ জন (প্রতিটি ইউনিয়নে একজন ছাত্র ও একজন ছাত্রী) , দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ৫৯ জন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী দায়িত্ব পেয়েছেন।
সংগঠকরা জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও শিক্ষা-সংক্রান্ত কার্যক্রম জোরদার করতে ইউস্যাব কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে এ কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ
- আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
- সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন
- ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিক্টোরিয়া ক্যাম্পাসজুড়ে কার্যক্রম
- দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেডে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার অংশগ্রহণ