মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)'র পিএইচডি ফেলোস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে;--- হাসনাত আব্দুল্লাহ এমপি
  • চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার

    চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার
    কুমিল্লা মেইল

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

    কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুরে নুসরাত জাহান মীম মাদরাসা কমপ্লেক্সের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মাদরাসা মসজিদে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক চিন্তাবিদ ইকবাল হোসেন সালেহী। মাদরাসা কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা ডা: আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মো: জামাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, জামায়াতের উজিরপুর ইউনিয়ন আমীর মাওলানা আবুল হাশেম, কনকাপৈত ইউনিয়ন আমীর মাওলানা হাসান মজুমদার, কৃষ্ণপুর দারুচ্ছুন্নাত মাদরাসার সাবেক সভাপতি আহসান হাবিব, মাস্টার মোঃ হানিফ, আরিফুর রহমান মঞ্জু, কবির হোসেন, সোহেল হাজারী। এ সময় মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


    add