মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিক্টোরিয়া ক্যাম্পাসজুড়ে কার্যক্রম দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেডে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার অংশগ্রহণ কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী
  • বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার

    বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার
    ছবি/কুমিল্লা মেইল

    নিজস্ব প্রতিবেদক।। 

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে বন্ধুপ্রতীম বিভিন্ন ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে এক প্রীতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১১ মার্চ) নগরীর কান্দিরপাড়স্থ গোল্ডেন স্পুন কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
    ইফতার মাহফিলে কুমিল্লা মহানগরের বিভিন্ন ছাত্রসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা মহানগরের সভাপতি নাহিদ রানা।
    এছাড়াও ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ, ছাত্রশক্তি এবং ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের নেতৃবৃন্দসহ বন্ধুপ্রতীম অন্যান্য ছাত্রসংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি হাছান আহমেদ।
    ইফতারের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের ছাত্রসমাজের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
    বক্তারা আরও বলেন, মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


    add