কুমিল্লায় অনূর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১৪:২৭ পি এম
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় উপজেলা যুব কাবাডি অনুর্ধ-১৮ বালক-বালিকা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ সামসুল তাবরীজ। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহাবুবুল আলম চপল, সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, তিতাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গিয়াস উদ্দিন ভূইয়া, সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের আম্পায়ার ফখরুল আলম উল্লাস, শিক্ষক সাফিয়া বেগম শেলী, ইসমাইল নবী, মোশারফ হোসেন, মো: একরাম, ক্রীড়া অনুরাগী কবির হোসেনসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৮টি বালক ও ২টি বালিকা দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মেঘনা উপজেলা যুব কাবাডি দল বরুড়া উপজেলা যুব কাবাডি দলকে হারিয়ে জয় লাভ করে। পরের খেলায় কালেকটরেট স্কুল এন্ড কলেজ কুমিল্লা মর্ডান হাই স্কুলকে হারিয়ে জয়ী হয়। দিনব্যাপী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন একটি বালক ও একটি বালিকা দল বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবে।
- বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন
- লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস
- আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla.
- মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু
- বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
- খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা
- রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা
- কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
- জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস