শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল
  • স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাইস্কুল

    স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাইস্কুল
    ছবি/সংগৃহীত

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকেই বৃষ্টি ঝরছে। যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। বৈরী আবহাওয়ার কারণে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়ায়নি। ফলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী টসের মাধ্যমে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা মডার্ন হাইস্কুল

     বৃহস্পতিবার (২৯মে) সকালে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা মডার্ন হাইস্কুলের মুখোমুখি হওয়ার কথা ছিল বগুড়ার পুলিশ লাইন্ স্কুল অ্যান্ড কলেজের। বৃষ্টির জন্য ম্যাচটি আর মাঠে গড়াতে পারেনি।

    সকাল থেকেই হানা দেয় বৃষ্টি। ওই সময় ড্রেসিং রুমে নিজেদের অবসর সময় পার করেছেন দুই স্কুলের ক্রিকেটাররা। একটা সময় বৃষ্টি না থামায় চ্যাম্পিয়ন নির্ধারণ করতে টস করা হয়। একদিনের ক্রিকেটের নিয়ম অনুযায়ী বৃষ্টি আইনে ফলাফল নির্ধারণ করতে দুই দলকে অন্তত ২০ ওভার করে খেলতে হয়। অথচ সেটা সম্ভব হয়ে উঠেনি। ফলে টুর্নামেন্টের বাইলজ অনুসারে টসের সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালসরা।

    বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ইনডোরে কুমিল্লা মডার্ন হাইস্কুলের অধিনায়ক তানভীর আহমেদ ও বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধিনায়ক রিয়াদ শেখকে ডেকে নিয়ে টস করা হয়। যেখানে টস জিতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের শিরোপা জিতেছে কুমিল্লা মডার্ন হাইস্কুল।

    চ্যাম্পিয়ন হিসেবে ১.৫ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে তারা। রানার্স আপ দল পেয়েছে ১ লাখ।


    add