ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১১ জুলাই, ২০২৬ ১৩:৩৫ পি এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রবিবার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে। একই কারণে সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্পটের পদযাত্রাও স্থগিত ঘোষণা করেছে দলটি।
শনিবার (১১ জুলাই) সকালে এনসিপির মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় কর্মসূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর পূর্বঘোষিত কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।
এদিকে শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর সদর এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তর উপজেলার পদযাত্রা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।
এছাড়া উত্তরাঞ্চলের কর্মসূচিও অপরিবর্তিত রয়েছে। শনিবার বিকেল ৩টায় রাজশাহীর গোদাগাড়ী এবং সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
- ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল
- গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত
- বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
- চাঁদপুরের ত্রিমোহনায় ধান-চালবোঝাই কার্গো উল্টে ডুবল, অল্পের জন্য রক্ষা ৫ শ্রমিক
- কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল অটোরিকশাচালক ও কিশোরের