শনিবার, ০৮ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী  ইমন ও সিয়ামের নেতৃত্বে নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদল। পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা দুই মাসে ২৫টি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক জব্দের তথ্য বিজিবির 'সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানো হবে'
  • কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩

    কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩

    কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ছয় মাস বয়সী এক শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরে কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এ জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

    কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানিয়েছেন শিশু বিভাগের প্রধান অধ্যাপক মিয়া মঞ্জুর আহমেদ। মৃত খাদিজা কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাসিন্দা রাব্বি মিয়ার মেয়ে।

    ডা. মঞ্জুর আহমেদ বলেছেন, “মঙ্গলবার মধ্যরাতে হামের উপসর্গ নিয়ে খাদিজাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে শিশুটি মারা যায়। শিশুটিকে হাম সন্দেহজনক হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ল্যাব পরীক্ষার ফল পাওয়ার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”

    হাসপাতাল থেকে জানা গেছে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ১২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। চিকিৎসা শেষে ১৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

    চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৯৫৯ রোগী হাসপাতালে আসেন। তাদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় ৪৪০ জনের হাম নিশ্চিত হয়। এ সময় হামের উপসর্গ নিয়ে ১২ জন এবং নিশ্চিতভাবে হামে একজনের মৃত্যু হয়। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

    চলতি বছরে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট দুই হাজার ৫০৫ জন কুমিল্লার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৩৪ জন।

    অধ্যাপক মঞ্জুর আহমেদ বলেছেন, “হামের সংক্রমণ ঠেকাতে শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। শিশুদের শরীরে জ্বর, র‌্যাশ, কাশি বা চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হাম নিয়ে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে।”


    add