শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
  • হাইজ্যাক’ করে ফুটবলার কিনল আর্সেনাল!

    হাইজ্যাক’ করে ফুটবলার কিনল আর্সেনাল!
    ছবি/সংগৃহীত

    বেশ কিছুদিন ধরে যেভাবে সব এগোচ্ছিল, তাতে নিশ্চিত ছিল ক্রিস্টাল প্যালেস থেকে চলতি মৌসুমে টটেনহ্যাম হটস্পারে যোগ দিচ্ছেন এবেরেচি এজে। বিষয়টি নিয়ে দুই ক্লাবের মধ্যে কথাবার্তাও অনেকদূর এগিয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। কিন্তু এরই মধ্যে টটেনহ্যামের কাছ থেকে এই ইংলিশ ফুটবলারকে অনেকটা হাইজ্যাক করে নিয়েছে আর্সেনাল।

    একদম আচমকা দৃশ্যপটে হাজির হয়ে এজের ব্যাপারে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ৯১ মিলিয়ন ডলারের ট্রান্সফার চুক্তি করে ফেলেছে আর্সেনাল। যদিও প্যালেসের সঙ্গে গানারদের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর এখনও বাকি আছে। তবে এজে যে আর্সেনালে যোগ দিতে যাচ্ছেন সেটা এখন নিশ্চিত।

    বুধবার দিনের শুরু থেকে বিকাল পর্যন্ত টটেনহ্যাম জানতো যে, তারাই ক্রিস্টাল প্যালেস থেকে এজেকে কিনতে যাচ্ছে। সে লক্ষ্যে চুক্তির কাগজপত্রও তৈরি করছিল তারা। এছাড়া এজের সঙ্গে টটেনহ্যাম ক্লাব কর্তৃপক্ষও কথাবার্তা বলে নিশ্চিত করে রেখেছিল। এরই মধ্যে আর্সেনাল তাদের জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজকে নিয়ে অনিশ্চয়তায় পড়ে যায়। হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে পারেন হাভার্টজ। যে কারণে একেবারে শেষ মুহূর্তে হুট করেই এবেরেচি এজেকে কেনার দৌড়ে যোগ দেয় আর্সেনাল। প্রথমে তারা যোগাযোগ করে এজের সঙ্গে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে চুক্তিতে আসে গানাররা। এরপর ক্রিস্টাল প্যালেসের সঙ্গে যোগাযোগ করে।

    প্যালেসকে রাজি করাতে এজের জন্য ৬০ মিলিয়ন পাউন্ড এবং সাথে অ্যাড-অনস যুক্ত করে আরও ৭ মিলিয়ন পাউন্ড প্রদানের প্রস্তাব দেয় আর্সেনাল। সব মিলিয়ে ৬৭ মিলিয়ন পাউন্ড বা ৯১ মিলিয়ন ডলারে প্যালেসকে রাজি করায় গানাররা। আর এতেই টটেনহ্যামের হতে যাওয়া খেলোয়াড়কে নিজেদের ডেরায় ভেড়ালো আর্সেনাল।


    add