কুমিল্লয় শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১ মে, ২০২৪ ১৩:৪৪ পি এম
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ৩য় শ্রেণির ছাত্রী (০৯) ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (০১ মে) দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১। এর আগে ২৯ এপ্রিল ধর্ষণ ও হত্যার ঘটনায় ৩০ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪২। র্যাব জানায় ঘটনায় জড়িত অভিযুক্তকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে মঙ্গলবার (৩০ এপ্রিল) মধ্যরাতে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ফেরুয়া বাজার থেকে আসামিকে গ্রেফতার করা হয়। সে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণসহ শিশুটিকে হত্যায় তার সংশ্লিষ্টতা স্বীকার করেছে।উল্লেখ্য সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের ৩য় শ্রেণিতে পড়ুয়া ওই শিশু সকাল ১০টায় স্কুল ছুটির পর আর বাড়ি ফিরেনি। এতে উদ্বিগ্ন হয়ে ওই শিশুর মা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সন্তানের নিখোঁজ বিষয়ে একটি অভিযোগ দিতে যান। পরে দুপুর ৩টার দিকে শুনতে পান গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ মসজিদের পাশে বাঁশ মুড়ার নিকটবর্তী ধানখেতে সন্তানের মৃতদেহ পড়ে আছে। এ সময় পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।শিশুটির বাবা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং তার মা একজন গৃহিনী
- বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস
- নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল
- অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা
- শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ
- সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন
- বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার
- চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার
- ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ
- রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ