চৌদ্দগ্রামে ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬ ২৩:১৬ পি এম
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে শনিবার সকালে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে জামায়াত। ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বৃহস্পতিবার বিকেলে শীর্ষ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজার থেকে শুরু করে সৈয়দপুর রাস্তার মাথায় নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ বেলাল হোসাইন। এ সময় উপস্থিল ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম পৌর আমীর মাওলানা ইব্রাহিম, ঘোলপাশা ইউনিয়ন সেক্রেটারি আহসান উল্লাহ, জামায়াত নেতা মাওলানা এটিএম খোরশেদ, মাওঃ ফজলুল হক, আশ্রাফুল ইসলাম লিটন, মোহাম্মদ আলী, এনসিপি নেতা হানিফ পাটোয়ারী প্রমুখ।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন বলেন, আগামী ৩১ জানুয়ারী শনিবার সকালের জনসভা জনসমুদ্রে রূপ নেবে। ইতোমধ্যে জনসভাকে কেন্দ্র উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভাকে সফল করতে প্রতিদিন পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে স্বাগত মিছিল করছে দলের উৎফুল্ল নেতাকর্মীরা। চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি থাকবেন এনসিপির আহবায়ক মোঃ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও ঢাকসুর ভিপি সাদেক কায়েম। জনসভায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও কেন্দ্র ভিত্তিক নেতাকর্মী ও সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন।
এছাড়াও উপজেলার গুণবতী বাজারসহ বিভিন্নস্থানে স্বাগত মিছিল করেছে নেতাকর্মীরা।
- কুমিল্লায় দাঁড়িপাল্লায় প্রচারণায় মাঠে ডাক্তারা
- নাঙ্গলকোটে ধানের শীষের নির্বাচনী মতবিনিময় সভা
- চৌদ্দগ্রামে ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল
- চৌদ্দগ্রামে টপ সয়েল কাটায় ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা
- চৌদ্দগ্রামে টপ সয়েল কাটায় ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা
- কুমিল্লায় আমীরে জামায়াত আগামন উপলক্ষে স্বাগত মিছিল
- কুমিল্লা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন
- চৌদ্দগ্রামের শুভপুরে ছাত্রশিবিরের ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
- জামায়াতের পলিসি সাম্মিটের কিনোট স্পিকার কে এই ড. আশিকুর রহমান?