বুধবার, ১৫ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিক্টোরিয়া ক্যাম্পাসজুড়ে কার্যক্রম
  • ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।

    ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
    ছবি: কুমিল্লা মেইল

    কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই কুতুবউদ্দিন এর নেতৃত্বে বিশেষ অভিযানে হিরোইনসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
    গতকাল ১৩ই এপ্রিল (সোমবার) মাদকের সংশ্লিষ্টতা রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ০২নং উত্তর দূর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকা অবস্থিত হোটেল তিতাস (আবাসিক) এর সামনে অবস্থান নেয় পুলিশ। এ সময় চট্রগ্রাম অভিমুখী এশিয়া এয়ারকন ঢাকা মেট্রো-ব-১২-৪২৫১ বাসটিকে থামার সংকেত দেয়া হয়। পরে বাসটি পুলিশের নাগালে আসলে ড্রাইভার ও সুপারভাইজারকে সাথে নিয়ে ফোর্সের সহায়তায় বাসটি তল্লাসি করা হয়। এতে বাসে থাকা ৬ জন যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাৎক্ষনিক তল্লাসি করে হিরোইনসহ তাদের আটক করা হয়।

    আটককৃতদের মধ্যে চকবাজার মৌলভীপাড়ার মেহরাব আলম অপি (২৮) পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-ফরিদা আক্তার ডলি। মেহরাব দীর্ঘ দিন যাবৎ টমছমব্রীজ, কান্দিরপাড়, মৌলভীপাড়া, চর্থা এলাকায় ছীনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন সময় ধারালো অস্ত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীকে কুপিয়ে জখম ও ছিনতাই করে মোবাইল এবং নগদ অর্থ লুটের অভিযোগ রয়েছে।

    তার সাথে নানা অপকর্মের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের মধ্যে রয়েছে, ১. মোঃ গোলাম রহমান(২৭), পিতা-গোলাম মোস্তফা, মাতা-ফারজানা আক্তার, সাং-রসুলপুর (মাষ্টার বাড়ী), ৪নং আমড়াতলী ইউনিয়ন, বর্তমানে-ধর্মসগার (পশ্চিম পাড়,ভাড়াটিয়া), ১০নং ওয়ার্ড কুসিক ২. মোঃ মাহবুব (২৩), পিতা-মোঃ মনা মিয়া, মাতা-মোসাঃ রাশেদা বেগম, সাং সুজানগর (বৌ-বাজার), ১৬নং ওয়ার্ড কুসিক, ৩. মোঃ আবু সাকিব অনু (২৫), পিতা-মোঃ শহিদুল্লাহ, মাতা-মোসাঃ শেলীনা বেগম, সাং-মুন্সেফ বাড়ী(মনোহরপুর), ১১নং ওয়ার্ড কুসিক, ৪. মোঃ আইমান ইসলাম প্রঃ ফাহিম(২৮), পিতা-মোঃ জহিরুল ইসলাম বেলাল, মাতা-আনোয়ারা বেগম, সাং-চাঁনপুর, ০৫নং পাঁচথুবী ইউনিয়ন, ৫. নিলয় সাহা প্রঃ দ্বীপ সাহা (২৫), পিতা-প্রদ্বীপ সাহা, মাতা-কাকলী রানী সাহা, সাং-তেলিকোনা সাহাপাড়া (ব্যাংকার ভবন, মামা জহর লাল সাহা এর ভাড়াটিয়া), ১৭নং ওয়ার্ড কুমিল্লা সিটি কর্পোরেশন।

    অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই কুতুবউদ্দিন বলেন, উল্লেখিত আসামীদের কাছ থেকে ১ হাজার ২শত পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয় যার পলিথিন ও কাগজসহ মোট ওজন ৮৭৫ (আটশত পচাত্তর) গ্রাম। ইতোমধ্যে আসামীদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


    add