মঙ্গলবার, ১৯ মে ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণীতে একান্ত সচিব কবির হোসেন খাঁন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণীতে একান্ত সচিব কবির হোসেন খাঁন
  • ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!

    ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!

    ভিক্টোরিয়া সংবাদদাতা:

    কুমিল্লা নগরীতে টিউশন থেকে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক শিক্ষার্থী। শনিবার রাতে নগরীর নানুয়ার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিজবুদ্ধিতে ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে। শনিবার (১১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তিনি জানিয়েছেন। 

     

    ওই শিক্ষার্থী নাম আরমান হোসেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং কলেজের সৃজনশীল মুখপত্র ক্যাম্পাস বার্তা সম্পাদক।

     

    আরমান হোসেন জানান, রাত দশটার দিকে নানুয়া দিঘীর পাড়ে সাক্কু সাহেবের (সাবেক মেয়র মনিরুল হক সাক্কু) বাসা থেকে টিউশন শেষ করে বের হলাম। এরই মধ্যে 'ক্যাম্পাস বার্তা'র ছোটো ভাই বিজয় নক দিয়ে বলল- নতুন মোবাইল কিনছে।নানুয়া দিঘীর পাড়েই তার বাসা হওয়ায় দেখা করলাম। ছেলেটা তার আরমান ভাইকে গুরু মানে- শুরু হলো আলাপ।

    পৌনে বারোটার দিকে আলাপ শেষ করে রাজগঞ্জের দিকে রওনা দিলাম। এরই মধ্যে ঠেকবাজের মুখোমুখি। দুজন লোক সামনে এসে দাঁড়িয়ে, একজন পকেট থেকে ছোট্ট একটি ছুরি বের করে গলায় ধরে বলল, "সব বের কর।

    পকেটে ছিল প্রায় ৭০০ টাকা আর মোবাইলটা। এমন অবস্থায় পড়েছি- মোবাইলটা কোনোভাবেই হারানো যাবে না; সবকিছুই তো এই ডিভাইসের মধ্যে। ভাবলাম, রিস্ক নিতেই হবে। হঠাৎ উল্টো দিকে ঘুরে ধাক্কা দিলাম। একজনকে ধাক্কা দেওয়ায় তার সাথে অন‍্যজনও ড্রেনে পড়ে গেল। দৌড় দিলাম। এক দৌড়ে মোনসেফ বাড়ি দিয়ে কান্দিরপাড়।

    কুমিল্লায় পাঁচ বছরের জীবনে এই প্রথম ঠেকবাজের মুখোমুখি হলাম। যাই হোক, সবকিছুর জন্য উপরওয়ালার কাছে কৃতজ্ঞ।’

     

    কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ছিনতাইকারীদের কেবলে পড়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। নগরীতে চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। গত এক মাসে শতাধিক ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করেছি।


    add