বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • বিতর্কের মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারাল ভিক্টোরিয়া কলেজ পাঁচপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন নাঙ্গলকোটের ২০২৬ সেশনের কমিটি ঘোষণা কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার এগ্রিকালচারিস্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কুমিল্লা চ্যাপ্টার এর দোয়া ও ইফতার মাহফিল কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ চৌদ্দগ্রামে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় প্রেস ক্লাবের ইফতার বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল
  • বিতর্কের মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারাল ভিক্টোরিয়া কলেজ

    বিতর্কের মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারাল ভিক্টোরিয়া কলেজ

    মো. রাকিব হোসেন।।  ঢাকা ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ (Brand Practitioners Bangladesh) আয়োজিত ‘এসএমসি প্লাস আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং বিতর্ক উৎসব ৩.০’-এর দ্বিতীয় রাউন্ডে চমকপ্রদ জয় অর্জন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতর্ক সংগঠন ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)।

     

    মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টায় অনুষ্ঠিত ভার্চুয়াল বিতর্কে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে এই গৌরব অর্জন করে ভিসিডিএস।

     

    প্রতিযোগিতার পঞ্চম বিতর্কে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (পক্ষ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (বিপক্ষ)। বিতর্কের বিষয় ছিল। "গ্রাহক সন্তুষ্টি বিক্রয় বৃদ্ধির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ”।

     

    শুরু থেকেই দুই দলের মধ্যে তুমুল যুক্তি-তর্কের লড়াই চলে। তবে সুসংগঠিত বক্তব্য, প্রখর যুক্তি এবং সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে ছাড়িয়ে গিয়ে বিজয় ছিনিয়ে নেয় ভিসিডিএস-এর মেধাবী বিতার্কিকরা।

     

    ভিসিডিএস-এর হয়ে অংশগ্রহণ করেন কাজী রেহেনা আক্তার রিনা, মো. মেহেদী হাসান এবং দলনেতা সানজিদা ফারিহা সুরভী। পুরো বিতর্কে অসাধারণ বাচনভঙ্গি ও শক্তিশালী যুক্তি উপস্থাপনের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন দলনেতা সানজিদা ফারিহা সুরভী।

     

    জয়লাভের পর সানজিদা ফারিহা সুরভী জানান, ৬৪টি দলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দুটি কলেজ অংশ নেয়, যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তবে ভিসিডিএস বরাবরই বিতর্ক অঙ্গনে নিজেদের অবস্থান ধরে রেখেছে। কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর এই জয় আমাদের জন্য অত্যন্ত প্রশান্তিদায়ক।

     

     

    শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর গাজী গোলাম মু. সোহরাব হাসান জানান, বিতর্ক পরিষদ নিয়ে গর্ব করি। একমাত্র তারাই মেধা ও যোগ্যতা দিয়ে অনেকগুলো অর্জন এনেছে। তারা অতীতেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিতর্ক সংগঠনের সাথে অংশগ্রহণ করে জয় ছিনিয়ে এনেছে।


    add