বিতর্কের মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারাল ভিক্টোরিয়া কলেজ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬ ১৬:১৭ পি এম
মো. রাকিব হোসেন।। ঢাকা ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ (Brand Practitioners Bangladesh) আয়োজিত ‘এসএমসি প্লাস আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং বিতর্ক উৎসব ৩.০’-এর দ্বিতীয় রাউন্ডে চমকপ্রদ জয় অর্জন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতর্ক সংগঠন ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টায় অনুষ্ঠিত ভার্চুয়াল বিতর্কে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে এই গৌরব অর্জন করে ভিসিডিএস।
প্রতিযোগিতার পঞ্চম বিতর্কে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (পক্ষ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (বিপক্ষ)। বিতর্কের বিষয় ছিল। "গ্রাহক সন্তুষ্টি বিক্রয় বৃদ্ধির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ”।
শুরু থেকেই দুই দলের মধ্যে তুমুল যুক্তি-তর্কের লড়াই চলে। তবে সুসংগঠিত বক্তব্য, প্রখর যুক্তি এবং সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে ছাড়িয়ে গিয়ে বিজয় ছিনিয়ে নেয় ভিসিডিএস-এর মেধাবী বিতার্কিকরা।
ভিসিডিএস-এর হয়ে অংশগ্রহণ করেন কাজী রেহেনা আক্তার রিনা, মো. মেহেদী হাসান এবং দলনেতা সানজিদা ফারিহা সুরভী। পুরো বিতর্কে অসাধারণ বাচনভঙ্গি ও শক্তিশালী যুক্তি উপস্থাপনের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন দলনেতা সানজিদা ফারিহা সুরভী।
জয়লাভের পর সানজিদা ফারিহা সুরভী জানান, ৬৪টি দলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দুটি কলেজ অংশ নেয়, যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তবে ভিসিডিএস বরাবরই বিতর্ক অঙ্গনে নিজেদের অবস্থান ধরে রেখেছে। কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর এই জয় আমাদের জন্য অত্যন্ত প্রশান্তিদায়ক।
শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর গাজী গোলাম মু. সোহরাব হাসান জানান, বিতর্ক পরিষদ নিয়ে গর্ব করি। একমাত্র তারাই মেধা ও যোগ্যতা দিয়ে অনেকগুলো অর্জন এনেছে। তারা অতীতেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিতর্ক সংগঠনের সাথে অংশগ্রহণ করে জয় ছিনিয়ে এনেছে।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ