মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ মে, ২০২৬ ০০:৪৯ এএম
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলায় জামায়াত নেতাকে মিথ্যা মামলায় আসামি করার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। একই সঙ্গে তারা গরু চোর ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
জানা যায়, গত ১৯ মে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে। এ সময় আরিফ বিল্লাহ নামে এক যুবদল নেতা ও কথিত মাদক ব্যবসায়ী ওই ব্যক্তির পক্ষ নিলে স্থানীয়রা তাকেও আটক করে। অভিযোগ রয়েছে, আটককৃতদের কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়।
পরবর্তীতে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে আটককৃতদের উদ্ধার করা হলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে ঘটনাটিকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় বলে দাবি করেছে জামায়াত নেতারা। এ ঘটনায় কামাল হোসেন-এর নামসহ ১০ জন নিরীহ ব্যক্তিকে আসামি করে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে গরু চোর ও মাদক কারবারিদের প্রশ্রয় দিতেই এ ধরনের মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদ শাহজাহান, ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, মাওলানা মোঃ ইয়াসিন আরাফাত, মাওলানা মোঃ আব্দুন নূর এবং মাওলানা ইমাম হোসাইন।
নেতৃবৃন্দ অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং গরু চোর ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
- জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর
- ফেনীতে রেড ক্রিসেন্টের পারিবারিক বন্ধন পুনরুদ্ধার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- সুগন্ধির ব্যবসায় স্বপ্নের ঘ্রাণ ছড়াচ্ছেন ভিক্টোরিয়ার মুহিত
- বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী