শনিবার, ০৮ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী  ইমন ও সিয়ামের নেতৃত্বে নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদল। পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা দুই মাসে ২৫টি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক জব্দের তথ্য বিজিবির 'সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানো হবে'
  • পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ

    পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ

    কুমিল্লা নগরীর টমছম ব্রিজ–কোটবাড়ি বিশ্বরোড, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়ক এবং ধর্মপুর–ঝাঁগুরঝুলি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভাঙাচোরা সড়ক, বড় বড় গর্ত আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে।

    বিশেষ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের জন্য পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। অ্যাম্বুল্যান্সও গর্ত এড়িয়ে ধীরগতিতে চলতে বাধ্য হওয়ায় জরুরি রোগীদের জীবন ঝুঁকিতে পড়ছে। একই সড়ক ব্যবহার করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বার্ড, কুমিল্লা মেডিকেল কলেজ, সেনানিবাস, বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো মানুষ।

    স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর শুধু আশ্বাস মিললেও দৃশ্যমান কোনো সংস্কারকাজ শুরু হয়নি। ভাঙা ইট ও কংক্রিট ফেলে দায়সারা মেরামতের চেষ্টা করা হলেও তা টেকেনি।

    এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, বেহাল সড়কগুলো সংস্কারের জন্য টেন্ডারের আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

    নগরবাসীর দাবি—আর আশ্বাস নয়, জনদুর্ভোগ কমাতে অবিলম্বে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ শুরু করা হোক।


    add