বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬,

শিরোনাম :
  • ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
  • লুঙ্গি পরেই মাদক কারবারিদের ধাওয়া দিলেন হাজী এমপি জসীম উদ্দিন

     লুঙ্গি পরেই মাদক কারবারিদের ধাওয়া দিলেন হাজী এমপি জসীম উদ্দিন

    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় মাদক কারবারিদের জমায়েতের খবর পেয়ে লুঙ্গি পরেই মোটরসাইকেলে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন

    শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ঘটনাস্থলে পৌঁছে তিনি সড়কের ওপর ৭-৮টি মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন মাদক কারবারিদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পালানোর সময় একটি মোটরসাইকেল ফেলে রেখে যায় তারা।

    পরে পুলিশকে খবর দিলে মোটরসাইকেলটি জব্দ করা হয়। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

    এ ঘটনার ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন এমপি জসীম উদ্দিন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

    এ বিষয়ে তিনি বলেন, “আমার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত করা। আমার এলাকায় হয় মাদক কারবারিরা থাকবে, নতুবা আমি থাকব। মাদকের বিরুদ্ধে আমার জিহাদ চলবে।”


    add