বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৩ অগাস্ট, ২০২৬ ১৮:০২ পি এম
কুমিল্লার বরুড়া উপজেলায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি স্থান থেকে বস্তাভর্তি বিপুলসংখ্যক ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে মাদক কারবারিরা দ্রুত সটকে পড়ে। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, উদ্ধার ফেনসিডিলের বোতল গণনার কাজ শেষ হলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
- কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
- বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা
- কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- ইমন ও সিয়ামের নেতৃত্বে নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদল।
- পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা
- জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা
- দুই মাসে ২৫টি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক জব্দের তথ্য বিজিবির
- 'সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানো হবে'
- এসএসসির রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
- কুমিল্লা সরকারি মহিলা কলেজে শিক্ষক বদলি ঘিরে উত্তেজনা, শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক মহসিন