বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১০ অগাস্ট, ২০২৬ ২০:১৮ পি এম
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলায় শিশু, কিশোর-কিশোরী এবং নারী উন্নয়নের লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ আগস্ট ২০২৬ সকালে সোমবার উপজেলার জালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে কুমিল্লা জেলা তথ্য অফিস।
‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের জিওবি (GOB) খাতের অধীনে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুল সংখ্যক নারী, কিশোর-কিশোরী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার জনাব মোহাম্মদ নূরুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার মহাপরিচালক জনাব মো: আবদুল জলিল।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মো: আবদুল জলিল বলেন, "একটি আদর্শ ও বৈষম্যহীন সমাজ গঠনে শিশু, কিশোর-কিশোরী এবং নারীদের অধিকার রক্ষা ও তাদের সার্বিক উন্নয়ন অপরিহার্য। সরকারের এই প্রচার কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে তৃণমূল পর্যায়ের মানুষকে সচেতন করা, যাতে তারা নিজেদের অধিকার ও করণীয় সম্পর্কে জানতে পারেন।
" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব মো: ছাইফুল ইসলাম, ভবানিপুর ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মো: বিল্লাল হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: হুমায়ুন কবির প্রমূখ।
বক্তারা বাল্যবিয়ে রোধ, শিশু শ্রম বন্ধ করা, কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সচেতনতা এবং নারী ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত মা ও শিশুদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারসামগ্রী বিতরণ করা হয়।
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস