রবিবার, ২৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন! আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩
  • কুমিল্লা সরকারি মহিলা কলেজে শিক্ষক বদলি ঘিরে উত্তেজনা, শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক মহসিন

    কুমিল্লা সরকারি মহিলা কলেজে শিক্ষক বদলি ঘিরে উত্তেজনা, শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক মহসিন

    কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের হঠাৎ বদলিকে কেন্দ্র করে ক্যাম্পাসে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

    শনিবার (২৫ জুলাই) কলেজ প্রাঙ্গণে আয়োজিত শিক্ষকদের বদলী প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনে আবেগঘন ও নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে শিক্ষার্থীদের সামনে ওই শিক্ষক কেঁদে ফেলেন।

    প্রত্যক্ষদর্শী ও উপস্থিত শিক্ষার্থীরা জানান, মানববন্ধনে শিক্ষার্থীরা যখন প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, তখন শিক্ষক মহসিন আন্দোলন থামানোর অনুরোধ নিয়ে এগিয়ে আসেন।

    তিনি শিক্ষার্থীদের উদ্দেশে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না।’’ এ সময় পরিস্থিতি সামাল দিতে ও শিক্ষার্থীদের শান্ত করতে একপর্যায়ে তিনি তাদের কাছে আকুতি জানান।

    আন্দোলন থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ মহসিন আরও বলেন, ‘‘এটি সম্পূর্ণ আমার চাকরিজনিত স্বাভাবিক বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো মন্তব্য বা বক্তব্য দেবো না। এ কথা বলার পরই তিনি নিজের আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।’’ 

    ঘটনায় ক্ষুব্ধ এক শিক্ষার্থী প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘‘আমরা আমাদের কোনো শিক্ষকের গায়ে বা চাকরিতে আঘাত আসতে দেব না। স্যার একজন সরকারি চাকরিজীবী, চাকরি হারানোর শঙ্কা থেকে তিনি এভাবে কান্নায় ভেঙে পড়েছেন। সামান্য বৃষ্টির পানি জমার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার সিদ্ধান্ত যৌক্তিক হতে পারে না।’’ 

    আরেক শিক্ষার্থী বলেন, ‘‘এই শান্তিপূর্ণ মানববন্ধনকে ঘিরে যদি প্রশাসন আমাদের শিক্ষকদের ওপর অন্যায় চাপ প্রয়োগ করে, তবে এই প্রতিবাদ কেবল মহিলা কলেজ প্রাঙ্গণে সীমাবদ্ধ থাকবে না; প্রয়োজনে তা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া হবে।’’ 

    সম্প্রতি সামান্য বর্ষণে কলেজ প্রাঙ্গণে পানি প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ একযোগে সাতজন শিক্ষককে বদলি করা হয়। প্রশাসনিক এই সিদ্ধান্তের পর থেকে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং বদলির নির্দেশ পুনর্বিবেচনার দাবিতে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করে আসছেন।


    add