ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৩ পি এম
মো. . রাকিব হোসেন।
‘এসো নবীন, এসো প্রগতি, এসো সারথি—ভিসিডিএস-এ মেলে যুক্তির মুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)-এর ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কলেজে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ভিসিডিএসের নিয়মিত সদস্যদের পাশাপাশি সদ্য যুক্ত হওয়া নবীন সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মো. আবুল বাসার ভূঞাঁ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও ভিসিডিএসের পৃষ্ঠপোষক প্রফেসর মো. আব্দুল মজিদ এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ভিসিডিএসের মডারেটর জুবাইদা নূর খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের সভাপতি সানজিদা ফারিহা সুরভী।
এ সময় ভিসিডিএসের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রেসিডিয়াম সদস্য আসমা নূর, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) কাজী রেহেনা আক্তার রিনা, কার্যনির্বাহী সদস্যসহ সংগঠনের নিয়মিত ও নবীন সদস্যরা উপস্থিত ছিলেন।
নবীনদের স্বাগত জানানোর মধ্য দিয়ে ভিসিডিএসের কার্যক্রমে তাদের আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়।
উল্লেখ্য, ২০০১ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)। একাধিকবার শ্রেষ্ঠ সংগঠন এবং সেরা বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড অর্জন করে কৃতিত্বের সাথে সুনাম বৃদ্ধি করে যাচ্ছে ভিক্টোরিয়া কলেজের শ্রেষ্ঠ সংগঠন ভিসিডিএস।
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত