বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬ ২৩:১১ পি এম
আবু সাঈদ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের উদ্যোগে বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) আয়োজিত উৎসবটি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
সকাল থেকেই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও লোকসংগীত পরিবেশনার মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজ নিজ উদ্যোগে বাহারি পিঠার স্টল সাজিয়ে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন ধরনের দেশীয় পিঠা ভাপা, পাটিসাপটা, চিতইসহ নানা স্বাদের পিঠায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
ক্যাম্পাস বার্তার নির্বাহী সম্পাদক আবু সাঈদ ও বিভাগের শিক্ষার্থী লুৎফুন্নেছা মম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মশিউর রহমান ভূঁইয়া।এ সময় বাংলা বিভাগের অন্যান্য শিক্ষক ও ভিক্টোরিয়া কলেজের অন্যান্য বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণবন্ত এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত
- বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
- বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণীতে একান্ত সচিব কবির হোসেন খাঁন
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণীতে একান্ত সচিব কবির হোসেন খাঁন
- কুমিল্লায় ২৬ দিনে ৩৬ দুর্ঘটনা: নিহত ৪৪, আহত ৮৫ জন
- ভিক্টোরিয়ার নজরুল হলে শিক্ষার্থী নির্যাতন হয়নি, ছাত্রদলের সম্পৃক্ততা নেই--- হল তত্বাবধায়ক
- কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল
- তিতাস উপজেলাকে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করা হবে – অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি
- যুদ্ধ সমপুর্ন শেষ না হওয়া হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান