বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬ ২১:৩৭ পি এম
কুমিল্লার বুড়িচং উপজেলায় ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শরিফ আহমেদ একই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। বুধবার বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুর আহমেদের ছেলে শরিফ আহমেদ ও আরিফ আহমেদসহ পরিবারের সদস্যরা। এ সময় জমির মালিক মৃত আকমত আলিড় ছেলে শাহ আলমও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শরিফ আহমেদ বলেন, সম্প্রতি আমাদের পরিবারের বিরুদ্ধে সরকারিভাবে রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি প্রভাবশালী মহল আমাদের পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে এ অপপ্রচার চালাচ্ছে।
ময়নামতি ইউনিয়নের রামপাল মৌজায় আমাদের ১২ শতাংশ পৈতৃক জমি রয়েছে, যা আমার দাদা আকমত আলীর মালিকানাধীন ছিল। আমরা বৈধভাবে এই জমি ভোগদখল করে আসছি। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ আমাদের জমির উপর দিয়ে চলাচল করলেও আমরা মানবিক কারণে কোনো বাধা দেইনি। কিন্তু একটি স্বার্থান্বেষী চক্র আমাদের জমিকে রাস্তা হিসেবে দেখিয়ে আশেপাশের জমি বিক্রি করছে এবং এখন জোরপূর্বক প্রায় ১০ ফুট রাস্তা নির্মাণের চেষ্টা করছে। তখন আমরা বাধা দিলে ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদ ও তার লোকজন আমাদের উপর আক্রমণ করে। এসময় আমাদের দোকান ভাঙচুর করা হয়।সালাহউদ্দিন আহমেদের এখানে কোনো জমি নেই। তিনি এই এলাকার ও না। তারপরও তিনি কোন লাভে আমাদের উপর জোরপূর্বক এই রাস্তা নির্মাণ করতে চাচ্ছেন তা আমার জানা নেই। আমরা সমাধানের জন্য আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং আমাদের ওপর হামলা, হুমকি ও হয়রানি চালানো হচ্ছে। আমার মা-বোনসহ পরিবারের সদস্যদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, এমনকি সাংবাদিকদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। আমরা কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দীনের কাছে আমাদের উপর হামলাকারীদের সুষ্ঠু বিচার দাবি করছি।
মৃত আকমত আলীর ছেলে ও শরীফ আহমেদের কাকা শাহ আলম বলেন, আমাদের পিতার সম্পত্তি আমরা দুই ভাইয়ে পেয়েছি। আমি বাড়ি করেছি আমার ভাইয়ের ছেলেরা বাড়ি করে নাই। তাদের জমি দিয়ে গ্রামের মানুষ আসা যাওয়া করতো। কিন্ত তাইবলে এভাবে জায়গা দখল করে ১০ ফুট রাস্তা নির্মান করে ফেলবে এমন অন্যায় আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। আমার ভাতিজারা সেখানে গেলে তাদের উপরেও হামলা চালানো হয়। যা সম্পূর্ণ অন্যায়। আমরা এর সঠিক বিচার দাবি করছি।
ভুক্তভোগী মোসা. হাসিনা আক্তার বলেন, আমাদের বাবার সম্পত্তিতে আমরা ঘর তুলতে গেলে ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন তার দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করে। যার এখানে কোন জমি নেই। যার বাড়িও এখানে না তিনি কোন স্বার্থে আমাদের উপর এমন অন্যায় করতেছে তার সঠিক ব্যাখ্যা চাই। আমাদের পরিবারের উপর অন্যায় করার সঠিক বিচার দাবি করছি।
ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদ বলেন, এলাকার স্বার্থে আমি সমাধানের জন্য গিয়েছি। এখানে এলাকার সকল মানুষজন ছিল । হাজী জসিম উদ্দিন এমপি সাহেব আমাকে দায়িত্ব দিয়েছে সমাধান করার জন্য । কিন্তু শরীফ আমাদের কথা কর্ণপাত করেনি।
- ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
- বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ
- 'আমার দেশ' সাংবাদিকের উপর হামলা করলেন ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
- ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত
- বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব