আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬ ০৯:৪৮ এএম
মো. রাকিব হোসেন।।
মেঘাচ্ছন্ন আকাশ। হালকা শীতল বাতাস। সবুজে ঘেরা প্রাণবন্ত পরিবেশ। এ যেন এক অন্যরকম প্রশান্তির নাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের খোলা মাঠ। ক্লাস শেষে ব্যস্ততা পেরিয়ে এই মাঠে এসে যেন শিক্ষার্থীরা খুঁজে পায় স্বস্তির নিঃশ্বাস, অবসরের নির্মল আনন্দ।
চারদিকে সবুজ ঘাসে মোড়ানো বিস্তৃত মাঠ, দূরে সারি সারি একাডেমিক ভবন, আর মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে শিক্ষার্থীদের নানা ব্যস্ততা। কেউ খেলায় মগ্ন, কেউ হাঁটছেন ধীর পায়ে, কেউবা বন্ধুদের সঙ্গে গল্পে ডুবে আছেন। এই দৃশ্য যেন ক্যাম্পাস জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি।
মাঠের সামনের অংশে চোখে পড়ে এক হৃদয়ছোঁয়া দৃশ্য। এক কলেজ শিক্ষার্থী কয়েকজন শিশুকে সঙ্গে নিয়ে মাঠের পথ ধরে হাঁটছেন। তাঁর মুখে মমতার হাসি, আর শিশুদের উচ্ছ্বাসে ফুটে উঠছে নির্ভার শৈশবের প্রাণচাঞ্চল্য। কেউ দৌড়ে বেড়াচ্ছে, কেউ ছোট্ট কুকুরছানার সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠেছে, আবার একজন মগ্ন দড়ি খেলায়।
শিক্ষার্থী মেয়েটি শিশুদের কাছে পৌঁছাতেই তারা আনন্দে তাকে ঘিরে ধরে উল্লাসে মেতে ওঠে। পরে মাঠের পশ্চিম কর্ণারে গিয়ে তাদের সঙ্গে গল্প আর খেলায় সময় কাটান তিনি। সেই আনন্দঘন মুহূর্তে আরও কয়েকজন শিক্ষার্থীও শিশুদের সঙ্গে যোগ দেন, সৃষ্টি হয় এক অনন্য মানবিক বন্ধন।
অন্যদিকে মাঠের পেছনের অংশে চলছে ক্রিকেট খেলার প্রাণচাঞ্চল্য। ব্যাট-বলের শব্দ, দৌড়ঝাঁপ আর উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ। ক্লাস ও পরীক্ষার চাপের ফাঁকে খেলাধুলার এই ক্ষণিক মুক্তি যেন শিক্ষার্থীদের নতুন উদ্যম জোগায়। যদিও মেঘলা আকাশের কারণে মাঠের কিছু অংশ ভেজা ছিল, তবু তাতে আনন্দে ভাটা পড়েনি।
প্রযুক্তিনির্ভর এই সময়ে মানুষ অবসর পেলেই যখন মোবাইল ফোনে ডুবে যায়, তখনও এমন খোলা মাঠ মনে করিয়ে দেয়—প্রকৃতির সান্নিধ্যে সহজ আনন্দের বিকল্প নেই। এই মাঠগুলোই শহুরে জীবনে প্রাণের স্পন্দন জাগিয়ে রাখে; যেখানে বয়স, ব্যস্ততা কিংবা সময়ের সীমা ভুলে সবাই খুঁজে নেয় নিজের মতো করে বেঁচে থাকার ছোট্ট অবকাশ।
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ
- আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
- সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন
- ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিক্টোরিয়া ক্যাম্পাসজুড়ে কার্যক্রম
- দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেডে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার অংশগ্রহণ
- কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী
- কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী
- স্টেডিয়াম উধাও হয়ে গেছে, সংসদে অভিযোগ কুমিল্লার এমপির