দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেডে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার অংশগ্রহণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬ ১২:৪৪ পি এম
মো. রাকিব হোসেন।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি বিমান শাখা দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে। গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী ক্যাডেটদের মধ্যে ছিলেন সিইউও মো. তানভীর হোসেন, ক্যাডেট শাহরিয়ার ইমন এবং ক্যাডেট মো. আসাদুজ্জামান নূর।
কুচকাওয়াজ শেষে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ আল মাসুদ (এনডিসি, পিএসসি, বিজিবিএমএস)-এর হাত থেকে সিইউও মো. তানভীর হোসেন মেডেল ও উপহার গ্রহণ করেন।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার সিইউও মো. তানভীর হোসেন বলেন,সাধারণ আমরা সিভিলিয়ানরা স্বাধীনতা ও বিজয় দিবসের ন্যাশনাল প্যারেডগুলো টিবিতেই দেখতাম। আবার এমন অনেক মানুষ আছে যারা ন্যাশনাল প্যারেড কি এইটায় জানে না। কিন্তু এইবার নিজের মধ্যে একটা ভিন্ন রকম অনুভতি কাজ করছে, তার কারন এইবার আমি নিজেই এই প্যারেডে অংশগ্রহণ করছি।
তিনি আরো জানান, দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হওয়া স্বাধীনতা দিবস কুচকাওয়াজে বাংলাদেশের সকল সামরিক বাহিনী বিভিন্ন ইউনিট, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ, বর্ডারগার্ড, আনসার, জেল পুলিশের সাথে অংশগ্রহণ করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসি।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি বিমান শাখার সিইউও হিসেবে আমি এবং আরো দুইজন ক্যাডেট বিএনসিসির কন্টিনজেন্টে রয়েছে। যখন সকল সামরিক বাহিনীর সাথে আমরা একই জায়গায় প্রশিক্ষণ নেই তখন নিজের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করে। প্রশিক্ষিত সকল বাহিনীর সাথে আমরা বিএনসিসি প্যারেড করতেছি এইটা ভাবতেই আনন্দ লাগে। বিএনসিসিতে না আসলে হয়তো এই মহান সুযোগটাও পেতাম না। মহান স্বাধীনতা দিবস কুচকাওয়াজ প্যারেডে অংশগ্রহণ করতে পেরে আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি বিমান শাখা, বিমান শাখার পিইউও এবং সকল ক্যাডেটদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
- দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেডে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার অংশগ্রহণ
- কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী
- কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী
- স্টেডিয়াম উধাও হয়ে গেছে, সংসদে অভিযোগ কুমিল্লার এমপির
- কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাস পুড়ে ছাই
- কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাস পুড়ে ছাই
- বিতর্কের মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারাল ভিক্টোরিয়া কলেজ
- পাঁচপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন নাঙ্গলকোটের ২০২৬ সেশনের কমিটি ঘোষণা
- কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার