ডাকসুতে বিজয়ী মাহবুবুর রহমানকে মুরাদনগর ছাত্র ফোরামের সংবর্ধনা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫ ১০:০৩ এএম
মাজহারুল ইসলাম নাঈম, মুরাদনগর।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হল সংসদ নির্বাচনে মাস্টারদা' সূর্য সেন হলে সাহিত্য সম্পাদক পদে বিজয়ী মোহাম্মদ মাহবুবুর রহমানকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ মুরাদনগর ছাত্র ফোরাম।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় ঢাকা মহানগর দক্ষিণ NDF অফিসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুরাদনগরের কামাল্লা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাহবুবুর রহমান ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় নিজ এলাকার এই কৃতী সন্তানকে সম্মান জানাতে এই সংবর্ধনার আয়োজন করে মুরাদনগর ছাত্র ফোরাম।
সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে মাহবুবুর রহমান বলেন, আজকের এই দিনটি যেমনি আমার জন্য সম্মানের তেমনি এখানে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য দায়বদ্ধতার। আল্লাহ রব্বুল আলামীন আমাদের বিজয় দান করেন, আমাদের সম্মানিত করেন, আমাদের অপমান করেন এটা তাঁর ফয়সালার অংশ। এই সম্মানিত করা নিজেকে এগিয়ে নেওয়ার পথ খুলে দেয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীর হাতে সম্মানতা স্মারক তুলে দেন কুমিল্লা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মো: ইউছুফ সোহেল। ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু নছর মোহাম্মদ ইলইয়াস, বাঙ্গরা বাজার থানার আমীর মাষ্টার আবদুর রহিম এবং মুরাদনগর ছাত্র ফোরামের সভাপতি ডা. এবিএম আল আমিন ।
সেসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরে কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল হক, ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম সাইফুল, মুরাদনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা, মুরাদনগর দক্ষিণ সভাপতি আরিফুল ইসলাম, বাঙ্গরা বাজার থানা সভাপতি সাঈদ এবং ঢাকাস্থ মুরাদনগরের শতাধিক ব্যক্তিবর্গ।
বক্তব্যে অতিথিগণ বিজয়ী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের বিভিন্ন পন্থা তুলে ধরেন।
- কুমিল্লা সরকারি মহিলা কলেজে শিক্ষক বদলি ঘিরে উত্তেজনা, শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক মহসিন
- কুমিল্লায় ডেঙ্গুর কেন্দ্রস্থল দাউদকান্দি, একদিনেই শনাক্ত ১৮ রোগী
- ফাহিম সব্যসাচী'র অন্তরে অচিন পাখি' বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া
- কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন
- জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর
- ফেনীতে রেড ক্রিসেন্টের পারিবারিক বন্ধন পুনরুদ্ধার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- সুগন্ধির ব্যবসায় স্বপ্নের ঘ্রাণ ছড়াচ্ছেন ভিক্টোরিয়ার মুহিত
- বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪