রবিবার, ১৫ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ
  • সড়ক দুর্ঘটনায় আহত মধুপুর পীরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কায়কোবাদ

    সড়ক দুর্ঘটনায় আহত মধুপুর পীরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কায়কোবাদ
    ছবি- কুমিল্লা মেইল

    সড়ক দুর্ঘটনায় আহত মধুপুর পীর সাহেবের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ সময় দেশবাসীর কাছে পীর সাহেবের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধুপখোলায় অবস্থিত আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এই পীরের খোঁজ নিতে যান বিএনপির এই বর্ষিয়ান নেতা। এ সময় তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তিনি কুশল বিনিময় করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পীরের সাথে দেখা করে কায়কোবাদ বলেন, উনি আমাদের মাথার তাজ, আমাদের মুরুব্বি। আল্লাহর পক্ষ থেকে উনি আমাদের জন্য অনেক বড় নেয়ামত। উনাকে এই অবস্থায় দেখে আমার হৃদয় কাঁদে। এ বয়সে এত বড় দুর্ঘটনা! আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। উনি এবং ওনার পরিবার দীর্ঘ ১৫-১৬ বছর অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছে। আল্লাহ ওনাকে রহম করুন। আপনারা সকলে ওনার  জন্য দোয়া করবেন। মধুপুর পীরের খবর নেয়া শেষে লালবাগে শাহী মসজিদে পাশে শায়িত লালবাগ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি ফজলুল হক আমিনীর কবর জিয়ারত করেন তিনি। এ সময় মাদ্রাসায় নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমদ, মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী। কায়কোবাদের সফরসঙ্গী ছিলেন কারা নির্যাতিত নেতা হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী।


    add