সোমবার, ২৩ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • পাঁচপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন নাঙ্গলকোটের ২০২৬ সেশনের কমিটি ঘোষণা কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার এগ্রিকালচারিস্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কুমিল্লা চ্যাপ্টার এর দোয়া ও ইফতার মাহফিল কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ চৌদ্দগ্রামে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় প্রেস ক্লাবের ইফতার বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা
  • গণতন্ত্রের পথে দেশ, ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্য প্রয়োজন-লাকসামে হাজী ইয়াছিন

    গণতন্ত্রের পথে দেশ, ষড়যন্ত্র মোকাবিলায়  ঐক্য প্রয়োজন-লাকসামে হাজী ইয়াছিন
    কুমিল্লা মেইল

    লাকসাম প্রতিনিধি :

    বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজ দেশ গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে। তবে দেশের ভেতরে ও বাইরে একটি মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মিথ্যা, অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছি; এবার মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।

     

    শনিবার বিকেলে লাকসাম পৌরসভা বিএনপির আয়োজনে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন।

     

    তিনি বলেন, শুধু ভোটাধিকার কিংবা বাকস্বাধীনতাই নয়—মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার বাস্তব উদ্যোগ নিতে হবে। প্রতিটি মানুষ যেন ভালোভাবে খেয়ে-পরে বাঁচতে পারে এবং নিরাপদে চলাচল করতে পারে—এমন একটি মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। তিনি দাবি করেন, জাতি আজ বিএনপিকে ক্ষমতায় বসাতে প্রস্তুত।

     

    জনসভায় বিএনপির প্রার্থী মো. আবুল কালাম বলেন, নির্বাচিত হলে তিনি এই অঞ্চলের মানুষের কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবেন। অতীতে এই আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমরা নির্বাচিত হলে দক্ষ একটি টিম গঠন করে সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেব। মনোহরগঞ্জকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করা হবে। শিক্ষাখাতে ব্যাপক উন্নয়নসহ গ্যাস, পানি ও বিদ্যুৎ

     

    সমস্যার স্থায়ী সমাধান করা হবে। তিনি ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের পক্ষে থাকার আহ্বান জানান।

    লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবুল কালাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মরহুম কর্নেল আজীমের কন্যা সামিরা আজীম দোলা।

    জনসভায় আরও বক্তব্য রাখেন বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, ঢাকা উত্তরের বিএনপি নেতা এম. কফিল উদ্দিন, উত্তরা ক্লাবের সাবেক সভাপতি কামরুল আনোয়ার লিটন, সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী, বিসিবি পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, ফাহমিদা শবনম চৈতীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

     

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সাংবাদিক মনির আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক প্রমুখ।


    add