বুধবার, ১৮ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • চৌদ্দগ্রামে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় প্রেস ক্লাবের ইফতার বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ
  • চান্দিনার মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পিঠা উৎসব

    চান্দিনার মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পিঠা উৎসব
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লার চান্দিনায় মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজ ও মাতৃভূমি মডেল গার্লস স্কুলের যৌথ আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান দু’টির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আখতার হোসাইন। প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। ভাইস প্রিন্সিপাল মো. মোতালেব হোসাইন ও সিনিয়র শিক্ষক মো. শরিফ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবির, স্কাউট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান আহমেদ এবং অভিভাবক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।


    add