কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অসুস্থ খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের নেতৃবৃন্দ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫ ০৯:২৬ এএম
আবু সাঈদ।। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির খন্দকার দেলোয়ার হোসেন দীর্ঘদিন গুরুতর অসুস্থ।বুধবার (২৩ এপ্রিল) বিকাল ৩টায় তার বাসায় কুমিল্লার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রা. লিমিটেড এর চেয়ারম্যান ও কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমিম অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আক্তার হোসেন এবং নির্বাহী পরিচালক অধ্যাপক রুহুল আমিন দেখতে যান।
এ সময় অধ্যাপক মামুন, খন্দকার দেলোয়ার হোসাইনের চিকিৎসার খোঁজ-খবর নেন। নগদ অর্থ সহযোগিতা করেন।তাঁর দ্রুত সুস্থতার জন্য তিনি মহান রবের নিকট দোয়া করেন এবং দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান।
উল্লেখ্য খন্দকার দেলোয়ার হোসেন কুমিল্লা সোনার বাংলা হসপিটালে চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিভিন্ন সময় হামলা মামলা ও নির্যাতনের শিকার হন।
- একটি ইজিবাইক ও অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার
- নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি
- আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির
- আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ
- কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ
- জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
- জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
- জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
- বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না