তিতাসে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৭ জুন, ২০২৬ ২০:৩০ পি এম
তিতাসে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
কুমিল্লা জেলার তিতাস উপজেলার কেশবপুর গ্রামের পূর্বপাড়া এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান (হবি) মিয়ার বড় ছেলে মানিক নিজ ছোট ভাই রাজীবের হাতে নিহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রাজীব তার বড় ভাই মানিকের ওপর কোদাল দিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত মানিক ঘটনাস্থলেই প্রাণ হারান বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর অভিযুক্ত রাজীব এলাকা থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কেশবপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এবং ঘটনার তদন্ত শুরু করেন।
ভাইয়ের হাতে ভাই হত্যার এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনা চলছে।
- মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রিন্সিপাল গ্রেফতার
- কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি, আটক ৩
- তিতাসে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
- মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা
- বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
- বাংলাদেশ ব্যাংকের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন কুমিল্লার সন্তান আব্দুর রহমান ফয়সাল
- রাজধানীতে ট্রাকচাপায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত
- বারপাড়া ইউপি সচিবের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, ডিসির তদন্ত কমিটি
- দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
- ধর্ষণ মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেপ্তার