মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রিন্সিপাল গ্রেফতার
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৭ জুন, ২০২৬ ২২:০১ পি এম
মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রিন্সিপাল গ্রেফতার
ঢাকার সাভারের তেঁতুলঝোড়া এলাকার শামসুল উলূম খাদিমুল ইসলাম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে অভিযুক্ত মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেফতার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করা হয়।
এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
- মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রিন্সিপাল গ্রেফতার
- কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি, আটক ৩
- তিতাসে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
- মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা
- বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
- বাংলাদেশ ব্যাংকের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন কুমিল্লার সন্তান আব্দুর রহমান ফয়সাল
- রাজধানীতে ট্রাকচাপায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত
- বারপাড়া ইউপি সচিবের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, ডিসির তদন্ত কমিটি
- দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
- ধর্ষণ মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেপ্তার