বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন! আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’
  • বাংলাদেশ ব্যাংকের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন কুমিল্লার সন্তান আব্দুর রহমান ফয়সাল

    বাংলাদেশ ব্যাংকের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন কুমিল্লার সন্তান আব্দুর রহমান ফয়সাল
    ছবি: সংগ্রহকৃত

    বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি 'বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২২' অর্জন করেন কুমিল্লার সন্তান ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. আব্দুর রহমান ফয়সাল। 

     

    দেশের কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু অ্যাকাউন্টিং সিস্টেম সফটওয়্যার তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এ পুরস্কারে ভূষিত হন।

     

    মতিঝিল প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান তারঁ হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ, নির্বাহী পরিচালক, পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

     

    জানা যায়,১৫ ও ১৬ জুন দু'দিন ব্যাপী বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২২’-এর জন্য ৩৬ জন ২০২৩’-এর জন্য ২৯ জন কর্মকর্তাকে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

    প্রতিবছর কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা, কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। 

     

    মো. আব্দুর রহমান ফয়সাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের ৩৯ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্য। ফয়সালের পিতা মো. ফয়জুর রহমান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক সহকারী প্রকৌশলী।

     

    তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং কুমিল্লার শিক্ষাঙ্গন ও তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণা। শিক্ষানুরাগী পরিবেশে বেড়ে ওঠা ফয়সাল বর্তমানে কুমিল্লা শহরের ধর্মপুর এলাকার বাসিন্দা। এমন সাফল্যে তাঁর পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ীরা আনন্দিত ও গর্বিত।


    add