শনিবার, ১৪ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ
  • নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল 

    নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল 
    ছবি কুমিল্লা মেইল

     

    নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :


    কুমিল্লা'র নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা অধ্যক্ষ মরহুম সায়েম মাহবুব ও সাবেক সভাপতি মরহুম এ.এফ.এম শোয়ায়েব স্মরণে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী।

    নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক যুগ্ম মহাসচিব শহীদ উল্লাহ মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি সভাপতি আবুল কালাম, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদ, পৌরসভা যুবদল সাবেক সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল, উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, সমাজ সেবক মুফতি সাজ্জাদ হোসাইন রাহাত।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজী, ডিজিএফআই কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ মজুমদার স্বপন, নাঙ্গলকোট প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক সম্পাদক বারী উদ্দিন আহমেদ বাবর, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, সদস্য মাস্টার সোহরাব হোসেন, ত্বোহা হাছান ভূঁইয়া স্বাধীন, শেহাব উদ্দিন খন্দকার, সাফায়েত উল্লাহ মিয়াজী, সাংবাদিক ইলিয়াস হোসেন, মিলন ভূঁইয়া, রাশেদ হোসাইন, মানজারুল ইসলাম শিহাব প্রমুখ।

    অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা অধ্যক্ষ মরহুম সায়েম মাহবুব ও সাবেক সভাপতি মরহুম এ.এফ.এম শোয়ায়েবের আত্মার মাগফিরাত কামনা ও উপস্থিত সকলের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার। 


    add