শনিবার, ১৪ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ
  • জামায়াত কর্মীরা বাস স্টেন্ড, টেম্পু স্টেন্ড দখল করে নাই, চাঁদাবাজদের  চিনে রাখুর

    জামায়াত কর্মীরা বাস স্টেন্ড, টেম্পু স্টেন্ড দখল করে নাই, চাঁদাবাজদের  চিনে রাখুর
    ছবি কুমিল্লা মেইল

    কুমিল্লা-৬ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ,  উঠান বৈঠকে বক্তারা বলেন,

    জামায়াত কর্মীরা বাস স্টেন্ড, টেম্পু স্টেন্ড দখল করে নাই, চাঁদাবাজদের  চিনে রাখুর।


    তৌহিদ হোসেন সরকার 
    কুমিল্লা 

    কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মাদ ১৪ নভেম্বর শুক্রবার সারাদিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন।

    বিকেল ৫টা ৩০ মিনিটে আদর্শ সদর উপজেলার বারপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শ্রীনিবাস পশ্চিম পাড়ায় মোশাররফ হোসেনের বাড়ির প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি ডা. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ।বিশেষ অতিথি উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ কুমিল্লা মহানগরীর সেক্রেটারী এডভোকেট জিল্লুর রহমান, 
    আরও  উপস্থিত ছিলেন  ইউনিয়ন সেক্রেটারি মোঃ সেলিম, ১ নং ওয়ার্ডের সভাপতি  মোঃ হাবিবুর রহমান, জামাল ইকবাল, মাহে আলম, মোঃ মিজানুর রহমান, মোঃ রাসেল, প্রচার সম্পাদক মোঃ রবিউল, আকবর হোসেন, আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    বিশেষ অতিথি উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান বক্তব্যে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, “বাস স্ট্যান্ড দখল করেছে কারা? টেম্পু স্ট্যান্ড দখল করেছে কারা?” তিনি দাবি করেন, “জামায়াতের কোনো কর্মী কখনো এসব হীন কাজে জড়িত হয়নি”—এতে উপস্থিত জনতা সম্মতি জানান।

    প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, “বিজয় দাঁড়িপাল্লারই হবে ইনশাআল্লাহ। ছাত্ররা চেয়েছিল পদত্যাগ, আর আল্লাহর ইচ্ছায় তা হয়েছে দেশত্যাগ। অন্যায়কারীরা আর ফিরতে পারবে না; জনগণ তাদের ফিরতে দেবে না। গণহত্যার দায়ে বিচার হবে ইনশাআল্লাহ।”
    কাজী দ্বীন মোহাম্মাদ বলেন,
    তিনি আরও বলেন 
    চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করে যারা তাদেরকে ভোট দিবেন না
    এই ক্ষণস্থায়ী দুনিয়ায় ন্যায় ও ইনসাফের পক্ষে অবিচল থেকে পরকালীন মুক্তির আশায় কাজ করতে হবে। মানুষের সেবাই হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”


    এর আগে তিনি মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডে রাজাপাড়ায় মোঃ আবুল কালামের ছেলে মোঃ রিয়াদ হোসেনের বৌভাতে অংশ নেন।

    সন্ধা ৭ টায় বারপাড়া ইউনিয়নের ৬ নংওয়ার্ডে মোঙ্গল মোড়া দাখিল মাদ্রাসা মাঠে
     নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সাবেক পোস্ট অফিস ইন্সপেক্টর মোহাম্মদ ইব্রাহীম খলিল,ইউনিয়ন সেক্রেটারী রাসেল মাহমুদ, 
    ওয়ার্ড সভাপতি মাওলানা ইমাম হোসাইন, সেক্রেটারী নজরুল ইসলাম,
    আরও উপস্থিত ছিলেন  মোঃ নাজমুল হাসান, মাওলানা মামুন হোসাইন হাবিবী,আব্দুল কাদের সরদার,মোঃ আব্দুল হক,প্রমুখ

    একই দিনে সকাল ১১টায় ২ নং চৌয়ারা ইউনিয়নের ৭ নংওয়ার্ডের হেমজোড়া গ্রামের প্রবাসী মোঃ শাহ আলমের জানাজায় অংশ নেন জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ।

    গত ১০ নভেম্বর ভোর ৫টায় দক্ষিণ আফ্রিকার কিং ভ্যালিতে ৫৮ বছর বয়সে মোঃ শাহ আলম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর আগে তিনি তাঁর মায়ের সঙ্গে ৪১ মিনিট কথা বললেও অসুস্থতার বিষয়টি পরিবারের কাউকে জানাননি।

    দীর্ঘ ৩৪ বছরের প্রবাস জীবনে তিনি কুয়েত, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে, দুই ভাইবোনসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

    পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জানাজায় অংশ নেন কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মাদ, সদর দক্ষিণ উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমীনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
    জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


    add