রবিবার, ২৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন! আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩
  • কুমিল্লায় রাধাষ্টমী মহোৎসবে হাজারো ভক্ত-শ্রোতার মিলনমেলা

    কুমিল্লায় রাধাষ্টমী মহোৎসবে হাজারো ভক্ত-শ্রোতার মিলনমেলা
    ছবি/কুমিল্লা মেইল

    তাপস চন্দ্র সরকার।।  কুমিল্লার জগন্নাথপুরস্থিত শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লা ও নগরীর ঠাকুরপাড়াস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরের যৌথ আয়োজনে পালিত হয় শ্রীমতি রাধা রাণীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব। তদুপলক্ষে গেলো শনিবার কুমিল্লা জগন্নাথপুরস্থিত শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে সন্ধ্যায় সন্ধ্যারতি কীর্তন শেষে শ্রী শ্রী রাধা ঠাকুররাণী অধিবাস কর্তন এবং পরদিন রবিবার একইস্থানে ভোর সাড়ে ৪টা হতে যথাক্রমে মঙ্গল আরতি ও দর্শন আরতি, কীর্তন মেলা ও শ্রী শ্রী রাধা ঠাকুররাণীর মহা অভিষেক শেষে ভোগ আরতি কীর্তন এবং শ্রী শ্রী রাধা রাণীর মহিমা আলোচনা এবং দুপুরবেলা উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।

    ওই অনুষ্ঠানে আলোচনা করেন কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরের প্রধান উপদেষ্টা শ্রীপাদ সদাশিব দাস ব্রহ্মচারী। এসময় উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ সহস্রাধিক ভক্ত-শ্রোতা।


    add