কুমিল্লায় রাধাষ্টমী মহোৎসবে হাজারো ভক্ত-শ্রোতার মিলনমেলা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:২৬ এএম
তাপস চন্দ্র সরকার।। কুমিল্লার জগন্নাথপুরস্থিত শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লা ও নগরীর ঠাকুরপাড়াস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরের যৌথ আয়োজনে পালিত হয় শ্রীমতি রাধা রাণীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব। তদুপলক্ষে গেলো শনিবার কুমিল্লা জগন্নাথপুরস্থিত শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে সন্ধ্যায় সন্ধ্যারতি কীর্তন শেষে শ্রী শ্রী রাধা ঠাকুররাণী অধিবাস কর্তন এবং পরদিন রবিবার একইস্থানে ভোর সাড়ে ৪টা হতে যথাক্রমে মঙ্গল আরতি ও দর্শন আরতি, কীর্তন মেলা ও শ্রী শ্রী রাধা ঠাকুররাণীর মহা অভিষেক শেষে ভোগ আরতি কীর্তন এবং শ্রী শ্রী রাধা রাণীর মহিমা আলোচনা এবং দুপুরবেলা উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।
ওই অনুষ্ঠানে আলোচনা করেন কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরের প্রধান উপদেষ্টা শ্রীপাদ সদাশিব দাস ব্রহ্মচারী। এসময় উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ সহস্রাধিক ভক্ত-শ্রোতা।
- জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর
- ফেনীতে রেড ক্রিসেন্টের পারিবারিক বন্ধন পুনরুদ্ধার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- সুগন্ধির ব্যবসায় স্বপ্নের ঘ্রাণ ছড়াচ্ছেন ভিক্টোরিয়ার মুহিত
- বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী