চৌদ্দগ্রামে মধ্যরাতে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন-ভাঙচুর
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৯ মে, ২০২৫ ০৯:১৭ এএম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলী হোসেনের বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ মে) মধ্যরাতে উপজেলার দক্ষিণ শ্রীপুরে ওই মুক্তিযোদ্ধার বাড়িতে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন দক্ষিণ শ্রীপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। গ্রামের বাড়িতে থাকেন না। ব্রেন হেমারেজে তিনি চলাফেরাও করতে পারেন না। তিনি কুমিল্লা শহরে থাকেন।
বিজ্ঞাপন
মুক্তিযোদ্ধা আলী হোসেনের স্ত্রী চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার সাংবাদিকদের বলেন, রাত দেড়টার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্তের একটি দল আমাদের বাড়িতে আক্রমণ করে। প্রথমে তারা আমাদের বাড়ির কেয়ারটেকারকে জিম্মি করে ঘরের দরজায় আগুন জ্বালিয়ে দেয়। সে ঘরের ভেতরে কেয়ারটেকার তার বউ-বাচ্চা নিয়ে থাকে। এক পর্যায়ে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আমাদের মূল ঘরের থাই গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করে আগুন জ্বালিয়ে দেয়।
তিনি আরও বলেন, তাদের দেওয়া আগুনে ঘরের ভেতরে থাকা সবকিছু পুড়ে গেছে। রাতে বিভিন্নজনের কাছ থেকে খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি। রাত প্রায় ৩টা পর্যন্ত দুর্বৃত্তরা আমাদের বাড়িতে তাণ্ডব চালায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্বৃত্তরা পালিয়ে যায়।
রাশেদা আখতার আরও বলেন, আমার স্বামী একজন বীরমুক্তিযোদ্ধা এবং সাবেক নির্বাচিত জনপ্রতিনিধি। ২০১৫ সালের পর থেকেই তিনি রাজনীতির বাইরে। তার ব্রেইন হেমারেজ, তিনি মুভমেন্ট করতে পারেন না। এখন এই সময়ে এসে কে কারা এই কাজ কারা করল, কিছুই বুঝতে পারছি না। স্বাধীনতার ৫৪ বছর পর এসে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ঘরে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া কিসের আলামত?’
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অগ্নিকাণ্ড ও ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
- ভুক্তভোগীদের তথ্য ফাঁসের অভিযোগে এপস্টিন-সংক্রান্ত নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- ভুক্তভোগীদের তথ্য ফাঁসের অভিযোগে এপস্টিন-সংক্রান্ত নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- ভুক্তভোগীদের তথ্য ফাঁসের অভিযোগে এপস্টিন-সংক্রান্ত নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- ভয়হীন বাংলাদেশের খোঁজে
- ভয়হীন বাংলাদেশের খোঁজে
- গুপ্ত দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান