শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
  • কুমিল্লায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে অ্যাথলেটিকস প্রতিযোগিতা

    কুমিল্লায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে অ্যাথলেটিকস প্রতিযোগিতা
    ছবি/কুমিল্লা মেইল

    তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। কুমিল্লায় বালক ও বালিকাদের অ্যাথলেটিকস প্রতিযোগিতা এবং অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে বুধবার সকালে কুমিল্লা ইউসুফ হাই স্কুল মাঠে অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল।
    ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, কুমিল্লার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ জন বালক-বালিকা অংশগ্রহণ করেছে।
    সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ সামসুজ্জামান। 
    জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া, কুমিল্লা ইউসুফ হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বীর ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া।
    জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান- তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ,  বালক-বালিকাদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আজকের এ আয়োজন। এ প্রতিযোগিতা থেকে প্রতিভাবান বালক-বালিকা অ্যাথলেটরা জাতীয় পর্যায়ে ক্রীড়া পরিদপ্তর আয়োজিত অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া এ প্রতিযোগিতা হতে বাছাইকৃত প্রতিভাবান  ২০ জন বালক ও ২০ জন বালিকা খেলোয়াড়দের নিয়ে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিকস প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ অ্যাথলেটিকস  প্রশিক্ষণ কর্মসূচি ২১টি সেশনে বিভক্ত করে অ্যথলেটিকস প্রশিক্ষণ বাস্তবায়ন করা হবে।
     


    add