কুমিল্লায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে অ্যাথলেটিকস প্রতিযোগিতা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ মে, ২০২৫ ০৭:২২ এএম
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। কুমিল্লায় বালক ও বালিকাদের অ্যাথলেটিকস প্রতিযোগিতা এবং অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে বুধবার সকালে কুমিল্লা ইউসুফ হাই স্কুল মাঠে অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, কুমিল্লার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ জন বালক-বালিকা অংশগ্রহণ করেছে।
সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ সামসুজ্জামান।
জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া, কুমিল্লা ইউসুফ হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বীর ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া।
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান- তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ, বালক-বালিকাদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আজকের এ আয়োজন। এ প্রতিযোগিতা থেকে প্রতিভাবান বালক-বালিকা অ্যাথলেটরা জাতীয় পর্যায়ে ক্রীড়া পরিদপ্তর আয়োজিত অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া এ প্রতিযোগিতা হতে বাছাইকৃত প্রতিভাবান ২০ জন বালক ও ২০ জন বালিকা খেলোয়াড়দের নিয়ে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিকস প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ অ্যাথলেটিকস প্রশিক্ষণ কর্মসূচি ২১টি সেশনে বিভক্ত করে অ্যথলেটিকস প্রশিক্ষণ বাস্তবায়ন করা হবে।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ