মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • একটি ইজিবাইক ও  অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‌‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান? জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান? বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না
  • কুবির এ ইউনিটে পাস ৩৪.০৫, সি-তে ৬৯.৭৫

    কুবির এ ইউনিটে পাস ৩৪.০৫, সি-তে ৬৯.৭৫
    ছবি/সংগৃহীত

    গত শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ’এ’ ও ’সি’ এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। এ ইউনিটে পাসের হার ৩৪ দশমিক শূন্য ৫ শতাংশ। এখানে জিপিএ ছাড়া পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৭৭। আর সি ইউনিটে পাসের হার ৬৯ দশমিক ৭৫ শতাংশ। এখানে জিপিএ ছাড়া পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর ৮৮। পূর্ণাঙ্গ ফল মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন

    তিনি বলেন, গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব পদ্ধতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা গ্রহণের পর এরই মধ্যে আমাদের এ ও সি ইউনিটের ফল প্রকাশের প্রক্রিয়ার কার্যক্রম শেষ হয়েছে। কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৩ এপ্রিল দিবাগত রাত ১২টার পর প্রথম প্রহরে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা নিজ প্রোফাইলে লগইন করে ফল দেখতে পারবেন।’

    বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার (১৯ এপ্রিল) সি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টায় এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ৩টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে সি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২৬টি কেন্দ্রে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

     কুবির ১ হাজার ৩০টি আসনের বিপরীতে এবার এ, বি ও সি-তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৬৬ হাজার ৪০২। সে হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৬৪।শনিবার এ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩২ হাজার ৬৫৭ জন আবেদনকারীর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেন ২১ হাজার ৯৯৪ জন। শতাংশ হিসাবে উপস্থিতির হার ৬৭ দশমিক ৩৫ শতাংশ। এই ইউনিটে মোট আসন রয়েছে ৩৫০। আর সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯ হাজার ৯৫২ জন আবেদনকারীর মধ্যে ৭ হাজার ৬৪৬ জন পরীক্ষা দিয়েছেন, যা শতাংশ হিসাবে উপস্থিতির হার ৭৬ দশমিক ৮৩ শতাংশ। সি ইউনিটে মোট ২৪০ আসন রয়েছে। ২৫ এপ্রিল বিকেল চারটায় অনুষ্ঠিত হবে সর্বশেষ বি ইউনিটের (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা। এই ইউনিটে ৪৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৯২ জন। এতে প্রতিটি আসনের জন্য লড়বেন ৫৪ জন।


    add