শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান ভুক্তভোগীদের তথ্য ফাঁসের অভিযোগে এপস্টিন-সংক্রান্ত নথি সরাল মার্কিন বিচার বিভাগ ভুক্তভোগীদের তথ্য ফাঁসের অভিযোগে এপস্টিন-সংক্রান্ত নথি সরাল মার্কিন বিচার বিভাগ ভুক্তভোগীদের তথ্য ফাঁসের অভিযোগে এপস্টিন-সংক্রান্ত নথি সরাল মার্কিন বিচার বিভাগ ভয়হীন বাংলাদেশের খোঁজে ভয়হীন বাংলাদেশের খোঁজে গুপ্ত দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান
  • গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

    গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ
    ছবি- কুমিল্লা মেইল

    ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বিক্ষোভ মিছিলটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোসলেহ উদ্দিন। এর আগে টাউন হল মাঠে এক প্রতিবাদ সমাবেশে জামায়াতের বক্তারা বলেন, মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েল গাজায় একের পর এক নির্মম বর্বরতা চালাচ্ছে। জাতিসংঘ শুধু বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে। বক্তারা আরো বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত চলা ১৬ মাসে ইসরায়েল ১৮ হাজারেরও বেশি শিশুসহ ৪৮ হাজার ২০০ জনেরও বেশি নিরপরাধ বেসামরিক নাগরিককে শহীদ করেছে। এ ছাড়া ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। এই গণহত্যা মানব ইতিহাসের সব নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে। সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, নাছির আহমেদ মোল্লা, মোশারফ হোসেন, মহানগরী শিবিরের সভাপতি হাসান প্রমুখ।

     

     

    add