বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • চান্দিনায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির

    চান্দিনায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির
    ছবি- কুমিল্লা মেইল

    চান্দিনা প্রতিনিধি।। কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলার উদ্যোগে ২ দিন ব্যাপি অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯ টা থেকে শনিবার (১৫ মার্চ) বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা মডেল মসজিদে ওই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিক্ষা শিবিরে চান্দিনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রথম দিন প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লার জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন, দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি ড. সারোয়ার সিদ্দিকী। শিক্ষা শিবিরে উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, মুফতি আমিনুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য মিজানুর রহমান আতিকী, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেন। এছাড়াও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি জুবায়ের আহসান, মাওলানা ইলিয়াস সরকার, অফিস সম্পাদক মাওলানা আফাজ উদ্দিন, বায়তুল মাল সম্পাদক কবির আল জাহিদ, শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম মাওলা ফারুকী, আব্দুল আলিম মজুমদার, আব্দুর রহমান সরকার প্রমুখ।
     


    add